NE UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর হাত টেনে গাল ছুঁয়ে একের পর এক চুমু বৃদ্ধার

ওয়েটুবরাক, ৪ জানুয়ারি: বরপেটা রোডে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জনসভা করতে গিয়ে জনতার কাছাকাছি গিয়ে তাঁদের অভিনন্দন গ্রহণ করছিলেন। প্রচুর মহিলা তখন তাদের ব্যারিকেডের দিকে আসতে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছিলেন। তাতে সাড়া দিয়ে ওদিকে যেতেই আবেগ ধরে রাখতে পারলেন না এক বৃদ্ধা। মুখ্যমন্ত্রীর হাত ধরে গাল ছুঁয়ে একের পর এক চুমু খেতে লাগলেন।
ব্যারিকেডের ভিতরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে ধরেন ওই বৃদ্ধা। পরে গালে ধরে চুম্বন ছুড়ে তাঁর ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করেন। হিমন্তের হাতে মৃদু চাপড়ও মারতে দেখা যায় তাঁকে। হাত টেনে ধরে রাখার পরও এতটুকু বিরক্ত হতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। বরং মৃদু হাসতেই দেখা গিয়েছে তাঁকে। নিরাপত্তারক্ষীরা বৃদ্ধাকে বাধা দিতে গেলে হিমন্ত ‘থাক’ বলে হাত দিয়ে ইশারা করেন।
পরে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে মুহূর্তটি শেয়ার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে বছর বদলে গেলেও, অসম ও রাজ্যের মানুষের প্রতি তাঁর নিষ্ঠা একই রয়ে গেছে। জনগণের ভালবাসা এবং আশীর্বাদই তাঁকে রাজ্য পরিচালনা ও জনতার সেবা করার অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।



