NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত ১

ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি: ৩৫ লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে মিজোরামে। আসাম রাইফেলস জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযানে নামেন তাঁরা। উদ্ধার করেন ৫০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। ধৃতের নাম তিঙ্গাইখোয়ামি। বাড়ি মিজোরামের চাম্পাই জেলায়।

