NE UpdatesHappeningsBreaking News

মিজোরামে খাদে ট্রাক, কাছাড়ের দুজনের মৃত্যু

ওয়েটুবরাক, ৬ অক্টোবর: মিজোরামের লুংলেতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়লে  দুজনের মৃত্যু হয়। ৩৫ বছরের যুবক আসিক উদ্দিন লস্কর নিজের গাড়ি নিজে চালাচ্ছিলেন। ২১ বছরের সাবির আহমেদ মজুমদার ছিলেন খালাশি। দুজনেরই বাড়ি অসমের কাছাড় জেলার হাওয়াইথাঙে। এলাকারই আরেক যুবক গাড়িতে ছিলেন। তিনি অবশ্য অল্পবিস্তর আহত হলেও খাদ থেকে উপরে উঠে আসতে সক্ষম হন। তিনিই ফোন করে হাওয়াইথাঙে ঘটনাটি জানান। ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে ডাকাডাকি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন।

শনিবার রাতে তাঁরা বিস্কুট বোঝাই করে শ্রীভূমি থেকে লুংলে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছার ৪০ কিমি আগে এক বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker