India & World UpdatesHappeningsBreaking News

মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দিল না কমিশন

ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি: ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার যে প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশন দিয়েছিল, বৃহস্পতিবার তা খারিজ করে দিল ভারতের নির্বাচন কমিশন। এখন ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ার জন্য নির্ধারিত নথির তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনও উল্লেখ নেই। গত ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেখানেও এই নথিটি স্বীকৃত ছিল না। কমিশন জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখার পরেই এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker