NE UpdatesHappeningsBreaking News
মহিলা উদ্দমিতা প্রকল্পে ৪০ লক্ষকে ১০,০০০ টাকা

ওয়েটুবরাক, ১০ অক্টোবর: মহিলা উদ্দমিতা প্রকল্পে চেক বিতরণ চলছে। বৃহস্পতিবার ধেমাজি জেলার জোনাইয়ে প্রাপকদের হাতে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, রাজ্যের বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর ৪০ লক্ষ মহিলাকে ১০,০০০ টাকা করে প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যে নারীশক্তির জাগরণ ঘটবে, রাজ্যে সংঘটিত হবে অর্থনৈতিক বিপ্লব।
তাঁর কথায়, নির্বাচনের সঙ্গে জনহিতকর প্রকল্পগুলোকে গুলিয়ে ফেললে হবে না। কংগ্রেস সেটাই করছিল এতকাল। নির্বাচনের আগে প্রকল্প ঘোষণা, ভোট ফুরোলে প্রতিশ্রুতি আর পূরণ হতো না। তাঁর দাবি, তাঁরা যে সব প্রতিশ্রুতি দিয়েছেন, সবকটি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন।



