Barak UpdatesHappeningsBreaking News

মহর্ষি বিদ্যামন্দির শিলচরে ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপন

ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর: ভারতরত্ন ডঃ ভূপেন হাজারিকার ১০০তম জন্মজয়ন্তী গতকাল মহর্ষি বিদ্যা মন্দির, শিলচরে শ্রদ্ধা ও সাংস্কৃতিক উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কিংবদন্তি শিল্পীর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী সমিতা দত্ত তাঁর ভাষণে ডঃ ভূপেন হাজারিকার সঙ্গীত, সংস্কৃতি ও সমাজের প্রতি অসামান্য অবদানের কথা তুলে ধরেন। শ্রদ্ধাঞ্জলি স্বরূপ শিক্ষক-শিক্ষিকারা তাঁর কালজয়ী গান পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন সুজাতা দত্ত গুপ্ত, বেবী সেন, অর্ঘ্যরাজ ভট্টাচার্য্য এবং সুস্মিতা সেন। পারমিতা দাস চৌধুরী একটি নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শতাক্ষী ভট্টাচার্য্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker