NE UpdatesAnalyticsBreaking News

মঙ্গলদৈ কলেজকে ১০ বছরের জন্য স্বায়ত্তশাসিত কলেজের মর্যাদা ইউজিসির

গুয়াহাটি, ১৪ আগস্ট : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দরং জেলার মঙ্গলদৈয়ের উপহুপাড়া এলাকায় থাকা মঙ্গলদৈ কলেজকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে ২০৩৪–৩৫ পর্যন্ত ১০ বছরের জন্য স্বায়ত্তশাসিত কলেজের মর্যাদা প্রদান করেছে। এই সিদ্ধান্তটি ইউজিসি স্ট্যান্ডিং কমিটি অন অটোনোমাস কলেজের সুপারিশের ভিত্তিতে গৃহীত হয়েছে। গত ২৩ জুলাই স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কলেজের এ সংক্রান্ত প্রস্তাবকে অনুমোদন জানানো হয়েছিল।

গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মঙ্গলদৈ কলেজ এখন থেকে নিজস্ব পাঠ্যক্রম তৈরি, নতুন কোর্স চালু এবং ইউজিসি’র ২০২৩ সালের স্বায়ত্তশাসিত কলেজবিষয়ক বিধিমালার আওতায় স্বাধীনভাবে পরীক্ষা গ্রহণের মতো অ্যাকাডেমিক স্বাধীনতা লাভ করবে। তবে এই মর্যাদা কলেজটির ওপর বাড়তি দায়িত্বও আনবে, কারণ প্রতিষ্ঠানটিকে সমস্ত বিধিবদ্ধ নিয়ম মেনে চলতে হবে। ইউজিসি’র “কনফারমেন্ট অফ অটোনোমাস স্ট্যাটাস আপন কলেজেস অ্যান্ড মেজারস ফর মেইনটেন্যান্স অব স্ট্যান্ডার্ডস ইন অটোনোমাস কলেজেস” প্রবিধানের ৭.৫ ধারায় নির্ধারিত মান বজায় রাখতে হবে।

ইউজিসি গৌহাটি বিশ্ববিদ্যালয়কে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে এবং কলেজকে মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে স্বায়ত্তশাসিত মর্যাদা নবায়নের জন্য আবেদন করতে বলেছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সাফল্যের জন্য মঙ্গলদৈ কলেজের অধ্যাপক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে একে প্রতিষ্ঠান ও দরংবাসীর জন্য এক গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker