Barak UpdatesAnalyticsBreaking News

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবির ১৯ মে

ওয়ে টু বরাক, ১৮ মে : ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ১৯ মে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এ দিন ফোরামের ২৩তম প্রতিষ্ঠা দিবসও পালন করা হবে। এ উপলক্ষে সকাল ১০টায় শিলচর প্রেমতলার গোলদিঘি মলের সামনে ফোরামের পতাকা উত্তোলনের পর অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর সকাল সাড়ে ১০টায় গোলদিঘি মলে (বাতায়নের পাশে) শুরু হবে বিশেষ স্বেচ্ছা রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ জোগাতে শিবিরে উপস্থিত থাকবেন ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখার সদস্যরা।

এই শিবিরে রক্ত সংগ্রহে থাকবে কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ১৯শে মে রক্তদান শিবিরে উপস্থিত থেকে উৎসাহ প্রদান এবং রক্তদানে এগিয়ে আসার জন্য সকল দল-সংগঠনের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠানে সবাইকে যোগদানের আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker