India & World UpdatesHappeningsSportsBreaking News

ভারতের ভরাডুবি, দেখল ক্রিকেটবিশ্ব

ওয়েটুবরাক, ২৫ নভেম্বর: দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই কার্যত ম্যাচ এবং সিরিজ খোয়ানোর মুখে টিম ইন্ডিয়া। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ব্যাটারদের সম্মিলিত ভরাডুবির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৪৪৯ রানের জবাবে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৯৫/১ থেকে ১২২/৭— এই ধস নামার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দিকেই উঠেছে অভিযোগের আঙুল।

৬২ রানের মাথায় প্রথম উইকেট পতনের পর শুরু হয় বিপর্যয়। সাই সুদর্শনের (১৫) অবিবেচক শট, ধ্রুব জুরেলের (০) তাড়াহুড়ো এবং সবচেয়ে বেশি হতাশ করেছেন অধিনায়ক ঋষভ পন্থ। দলের যখন কঠিন পরিস্থিতি, সেই সময় তাঁর দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতা ফের একবার ধরা পড়ল। প্রোটিয়া ফাস্ট বোলার মার্কো জ্যানসেন একাই ৬টি উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ওয়াশিংটন সুন্দর (৪৮) ও কুলদীপ যাদব (৪০) কিছুটা প্রতিরোধ না দেখালে ফল আরও ভয়ঙ্কর হতে পারত।

তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার লিড এখন ৩১৪। চতুর্থ দিনে তাদের আরও রান তোলার পর লক্ষ্যমাত্রা ৪০০ পেরোবে বলেই মনে করা হচ্ছে।

ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই ব্যাটিং বিপর্যয়ের পর সরাসরি নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন। তাঁর মতে, বারবার ব্যাটিং অর্ডারে পরিবর্তন ও ভুল খেলোয়াড় নির্বাচন ‘অর্থহীন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker