NE UpdatesHappeningsBreaking News

ভারতীয় বলে যাঁরা গৌরব বোধ করেন, তাঁরাই হিন্দু, নতুন তত্ত্ব ভাগবতের

ওয়েটুবরাক, ২৮ নভেম্বর: “ভারতবৰ্ষের প্ৰতি যাদের শ্ৰদ্ধা রয়েছে, তাঁরা সকলেই হিন্দু ৷” রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবৰ্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বললেন সংঘপ্রধান মোহন ভাগবত। তিনি স্পষ্ট ভাবে বলেন, ভারত ও হিন্দু দুটোই সমাৰ্থক। তাই ভারতবৰ্ষকে হিন্দু রাষ্ট্ৰ ঘোষণা করার কোনও প্ৰয়োজনীয়তা নেই। হাজার হাজার বছরের সভ্যতা সংস্কৃতিতে সমৃদ্ধ ভারত হিন্দু রাষ্ট্ৰ হিসেবেই সকলের কাছে পরিচিত।

তাঁর ব্যাখ্যা, হিন্দু কোনও ধৰ্ম নয়। হিন্দু হলো সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক। ভারতে বসবাস করা যে সব মানুষ তাঁর ভারতীয়ত্ব নিয়ে গৌরব বোধ করেন, তাঁরা সকলেই হিন্দু।

ভাগবতের দাবি, “আচমকা এই সংগঠনের সৃষ্টি হয়নি। কারও ক্ষতি বা বিনাশ আমাদের কাম্য নয়। আমরা ভারতবর্ষকে শুধু মহাশক্তি হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা চাই এই দেশ বিশ্বগুরুর আসনে বন্দিত হোক।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ড. হেডগাওয়ারের জীবনদর্শনের ওপর আলোকপাত করে ভাগবত বলেন, গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। কারণ সকলেই জানেন, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিই বিশ্বকে পথ দেখাবে।

মোহন ভাগবতের পরামর্শ, ভারতের প্রতিটি পরিবারকে নিজের পূৰ্বপুরুষের ঐতিহ্যময় গাথা স্মরণ করাতে হবে। পরিবারের নতুন প্রজন্মকে নিজের সমাজ ও দেশের প্ৰতি কৰ্তব্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

উপস্থিত জনতার বিভিন্ন প্ৰশ্নের উত্তরে ভাগবত ভারতের স্বাধীনতা আন্দোলনে সংঘের অবদান সম্পৰ্কে বিস্তৃত ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, ড. হেডগেওয়ারও অসহযোগ আন্দোলনের সময়ে জেল খেটেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker