Barak UpdatesHappeningsBreaking News
ভাইরেংটিতে সিআইজেডব্লিউ স্কুল সম্প্রসারণে সমন্বয় প্রচেষ্টা : কাছাড় ও কলাশিব প্রশাসনের বৈঠকCIJW School’s expansion: Cachar & Kolasib admins meet for proposed land acquisition

ওয়ে টু বরাক, ৯ জুলাই : মিজোরাম-আসাম সীমান্তবর্তী ভাইরেংটি–লায়লাপুর এলাকায় কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার (সিআইজেডব্লিউ) স্কুল-এর প্রস্তাবিত সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের বিষয়ে যৌথ উদ্যোগ নিতে মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কলাশিব (মিজোরাম) ও কাছাড় (আসাম) জেলার রাজস্ব ও বন দফতরের আধিকারিকরা, গুয়াহাটি প্রতিরক্ষা এস্টেট অফিস ও সিআইজেডব্লিউ স্কুলের প্রতিনিধিদের সঙ্গে ভাইরেংটিতে সিআইজেডব্লিউ স্কুল চত্বরে এই বৈঠকে মিলিত হন।

কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব বৈঠকে উপস্থিত থেকে প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দুই রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের ওপর জোর দিয়ে বলেন, “আজকের আলোচনা সহযোগিতা ও যৌথ দায়িত্ববোধের প্রতিফলন। আমরা আশাবাদী, যৌথ সমীক্ষা ও চিহ্নিতকরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আসাম ও মিজোরামের মধ্যে কৌশলগত গুরুত্বসম্পন্ন এই প্রকল্পে কার্যকর সহযোগিতার এক দৃষ্টান্ত স্থাপন করবে।”
বৈঠকে স্থির হয়, স্থানীয় জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া মেনে যৌথভাবে প্রয়োজনীয় জমি চিহ্নিত ও সমীক্ষা করা হবে। এই যুগ্ম উদ্যোগকে দুই রাজ্যের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে একটি আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
way2barak, July 9 : In a significant step towards inter-state collaboration, officials from the revenue and forest departments of Kolasib district (Mizoram) and Cachar district (Assam) came together on Tuesday with representatives from the Defence Estate Office, Guwahati, and the Counter Insurgency and Jungle Warfare (CIJW) School at CIJW school Vairengte to deliberate on the proposed land acquisition in the Vairengte–Lailapur area along the Mizoram-Assam border. The meeting was convened to define a clear path for the joint identification and survey of a site required for the planned expansion of the CIJW School, an institution of national importance.




