Barak UpdatesHappeningsBreaking News
ব্লাড ডোনার্স ফোরাম এবং লায়ন্স-লিও ক্লাবের সহযোগিতায় শিলচর পুরনিগমের স্বেচ্ছা রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ১৭ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবারও ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পূণ্যলগ্নে শিলচর পুরনিগমের কর্মীবৃন্দের ব্যবস্থাপনায় স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি সহ শিলচরের বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবগুলো। যুব সমাজের কাছে রক্তদানের উপকারিতা ও মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আবশ্যকতার বার্তা পৌঁছে দিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুরনিগমের কর্মী তথা আহ্বায়ক অমলকুমার দাস। রক্ত সংগ্রহে ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এদিন সকাল ১১টায় রক্তদান শিবিরের উদ্বোধন হয়। উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরনিগমের এগজিকিউটিভ অফিসার নবোত্তম শর্মা, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, কাছাড় জেলা কমিটির সভাপতি সঞ্জীব দেব লস্কর, সাধারণ সম্পাদক উত্তম সাহা, বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল প্রমুখ।
এ দিন একজন মহিলা সহ মোট ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখার কার্যবাহী সদস্য পর্ণশ্রী দাস সহ রক্তদানের পর বিভিন্ন লিও ক্লাবের সদস্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বেশ কয়েকজন এদিন প্রথমবার রক্তদান করেন। আবার অন্যদিকে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় বেশ কয়েকজন রক্তদান করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। এ দিন সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
শিবির চলাকালীন রক্তদাতাদের খোঁজ-খবর নেন শিলচর সফররত লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি-র সদ্য অবসরপ্রাপ্ত ক্যাবিনেট সচিব দিলীপ সরফ, রূপম সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তথা বরাক বঙ্গের প্রাক্তন জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী সহ আরও অনেকে। রক্তদান শিবিরের পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত এবং আহ্বায়ক তথা ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমলকুমার দাস।
রক্তদাতাদের উৎসাহ জোগাতে এ দিন ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল কান্তি বণিক, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সহ-সভাপতি প্রবীরকুমার রায় চৌধুরী, রঞ্জিতকুমার মিশ্র ও মধুমিতা নাগ, যুগ্ম সম্পাদক সৌম্যজ্যোতি ভট্টাচার্য ও শিবম দাস, সাংগঠনিক সম্পাদক শ্রীময় ভট্টাচার্য, প্রচার সচিব শুভ চক্রবর্তী, মহিলা শাখার সাধারণ সম্পাদিকা বুবু চৌধুরী, কার্যকরী সভানেত্রী কিঙ্কিণী দে দত্ত, সহ-সভানেত্রী চৈতালী বণিক, কার্যবাহী সদস্য দীপশিখা পাল চৌধুরী, মৌসুমী চৌধুরী সহ ফোরামের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও মহিলা শাখার বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন শিলচরের বিভিন্ন লায়ন্স এবং লিও ক্লাবের মধ্যে লায়ন্স-লিও ক্লাব অব শিলচর গ্রেটার, লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত, লায়ন্স-লিও ক্লাব অব শিলচর কেয়ার, লায়ন্স-লিও ক্লাব অব শিলচর সিগনেচার এবং লিও ক্লাব অব শিলচর পল্টন-এর বিভিন্ন পদাধিকারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন। কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়ার তত্ত্বাবধানে শিবিরে রক্ত সংগ্রহ করেন টেকনিসিয়ান শান্ত সিনহা ও যাদব বরুয়া।



