Barak UpdatesHappeningsBreaking News

বৃষ্টি কমলেও বরাক ফের বিপদসীমা ছুঁই ছুঁই

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর: কাল (রবিবার) অবিরাম বৃষ্টিপাতের পর আজ আকাশ অনেকটাই সোনালি । কিন্তু বরাক নদীর জলস্তর ক্রমাগত বেড়ে চলেছে। আজ সকাল আটটায় অন্নপূর্ণা ঘাটে বরাক বইছে ১৯.৭৯ মিটার উচ্চতায়। ভোর পাঁচটা থেকে এক সেমি করে বাড়ছে। জলস্তর বৃদ্ধির তীব্রতা অবশ্য কিছুটা কমেছে। গতকাল শেষ রাত পর্যন্ত জল বাড়ছিল ৩-৫-৬ সেমি করে।

প্রসঙ্গত, অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা ১৯.৮৩ মিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker