India & World UpdatesHappeningsBreaking News
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল শুভেন্দু সরকার

ওয়েটুবরাক, ১৭ জুলাই: প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার। এখন থেকে ২৪ ঘণ্টার জন্য মীরা ভট্টাচার্যের বাড়িতে মোতায়েন থাকবে নিরাপত্তারক্ষী। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন মীরা ভট্টাচার্য।
তিনি বলেন, ‘উনি (বুদ্ধদেব ভট্টাচার্য্য) চলে যাওয়ার পরেই নিরাপত্তারক্ষীরা চলে গেলেন। যখন আমি ওনাকে (বুদ্ধদেব ভট্টাচার্য্য) আগলে বিধানসভায় রয়েছি, তখন শুভেন্দুবাবু আমাকে এসে বলেছিলেন, যদি আপনার কখনও কোনও প্রয়োজন হয়, আমাকে বলবেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এখনও ৩ মাস হয়নি। এর মধ্যে তিনি ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পূরণ করতেই কত ঝামেলা। এর পরেও তিনি যে এটা মনে রেখে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন, এতে ওঁকে আমি আন্তরিক শুভকামনা জানাই। সঙ্গে শুভেচ্ছাও রইল। উনি এগিয়ে চলুন। আমি আমার জন্য বলছি না। এত কিছুর মধ্যেও যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওঁর মনে থাকে, সেটা অবাক করা। আমি খুব গর্বিত যে, ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কার্যকরী হচ্ছে। এখনও কিন্তু ৩ মাস হয়নি, কিন্তু তার মধ্যেই কার্যকর করতে আরম্ভ করেছেন। সেই কারণে ওঁকে তো অভিবাদন জানানোই উচিত।’



