India & World UpdatesHappeningsBreaking News

বিহারে দুই দফায় ভোট চায় শাসক-বিরোধী উভয় পক্ষ

ওয়েটুবরাক, ৪ অক্টোবর : নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজ শনিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিজেপি, জেডিইউ, কংগ্রেস, আরজেডি, বামসহ অন্যান্য দলগুলির প্রতিনিধি বৈঠকে উপস্থিত থেকে স্বাধীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

 

শাসকদল বিজেপি দাবি জানিয়েছে যে, আসন্ন বিধানসভা নির্বাচন কম পর্যায়ে সম্পন্ন করা হোক। বিজেপি রাজ্য সভাপতি ড. দিলীপ জয়সওয়াল নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়ে বলেন, সর্বাধিক দুই দফায় নির্বাচন শেষ করতে হবে। তিনি আরও জানান, আগামী মাসের ৩ বা ৪ তারিখের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক।

 

অন্যদিকে, বিরোধী আরজেডি বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নিজেদের মত জানায়। তারা-ও দুই দফায় নির্বাচন সম্পন্ন করার দাবি তোলে। দলের নেতা অভয় কুশওহা জোর দিয়ে বলেন, আদর্শ আচরণবিধির কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

 

রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশনের দল প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করছে। বৈঠকে প্রশাসন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।

 

এই বৈঠকে সব ডিভিশনাল কমিশনার, পুলিশ আইজি, ডিআইজি, জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, এসএসপি এবং এসপিরা উপস্থিত রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker