Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব রক্তদাতা দিবসে ব্লাড ডোনার্স ফোরামের শিবিরে রক্তদানের মাধ্যমে জন্মদিন পালন সহ ব্যাপক সাড়া

ওয়ে টু বরাক, ১৬ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এরই অঙ্গ হিসেবে ১৪ জুন, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারে এক অভ্যন্তরীণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের পাশাপাশি এ দিন ফোরামের মহিলা শাখার কার্যনির্বাহী সদস্যা নবীনা সুলতানা মজুমদারের জন্মদিনও উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত শিবিরের ব্যবস্থাপনায় ছিল দানিস ফাউন্ডেশন। ফোরামের কাছাড় জেলা কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত শিবিরে এদিন ১৫ জন রক্তদান করেন। সুষ্ঠুভাবে শিবির পলিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ওম সাই জিম এবং লায়ন্স ক্লাব অব শিলচর ডাইনামিক।

এ দিন নবীনা সুলতানা মজুমদারের পাশাপাশি রক্তদান করেন স্বামী রফিউল ইসলাম বড়ভূঁইয়া সহ মেহবুব আলম মজুমদার, নেওয়াজ রসুল মজুমদার, সাগ্নিক গুপ্তা, নিশান্তা সাহা, মনোজ্যোতি চক্রবর্তী, জয়দেব রায়, অভিজিৎ পাল, রাহুল পাল, রূপক চন্দ, রামচন্দ্র দাস, গোপাল দত্ত, প্রীতম মজুমদার ও অর্জুন দাস তালুকদার। জন্মদিনে রক্তদান করায় এ দিন নবীনাকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান ফোরামের জেলা সভাপতি দেবব্রত পাল। নবীনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। সংক্ষিপ্ত অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে কেকও কাটেন নবীনা। এ দিন ফোরামের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে মেডেল এবং সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকেও পৃথক সার্টিফিকেট দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়।

শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় সহ-সম্পাদক অমল দাস, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ অনুপ দত্ত, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, মহিলা শাখার সাধারণ সম্পাদিকা বুবু চৌধুরী প্রমুখ। শিবিরে ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. সবনম বাহার বড়ভূঁইয়া ও ডা. দিলোয়ার হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁদের সহযোগিতা করেন টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম সহ প্রিয়াঙ্কা সিনহা, শান্ত সিং, অনুরাধা দেব প্রমুখ।



