India & World UpdatesHappeningsBreaking News

বিএনপির গোষ্ঠীসংঘর্ষে উত্তাল রাজশাহী! জখম ২০

ওয়েটুবরাক, ২৬ নভেম্বর: মঙ্গলবার বিকেলে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। বিএনপির চেয়ারপার্সন খালেদার উপদেষ্টা পরিষদের সদস্য শরিফউদ্দিনকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। ওই আসনে মনোনয়ন-বঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির প্রধান সুলতানুল ইসলামের অনুগামীদের সঙ্গে শরিফ-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। চলতি মাসের গোড়াতেই প্রথম দফায় জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা এ বার ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান নির্বাচন লড়বেন বগুড়া-৬ আসনে। তারেখ বর্তমানে লন্ডনে রয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker