Barak UpdatesHappeningsBreaking News

বাল্যবিবাহ রোধে জগন্নাথ সিং কলেজের সচেতনতামূলক কর্মসূচি

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি: জগন্নাথ সিং কলেজের এক্সটেনশন অ্যাক্টিভিটি সেলের ব্যবস্থাপনায় দয়াপুর দ্বিতীয় খণ্ড এলাকায় বাল্যবিবাহ রোধে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় ।

এই কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ ও সামাজিক কুসংস্কার নির্মূল করার সঙ্গে সঙ্গে সামাজিক সংস্কার সাধনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহের সুদূরপ্রসারী পরিণতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা সহ শিক্ষা এবং সবলীকরণের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের ওপর গুরুত্ব আরোপ।
এক্সটেনশন অ্যাক্টিভিটি সেলের কো-অর্ডিনেটর তথা ইংরেজি বিভাগের সহকারী অধ‍্যাপিকা ড. সুস্মিতা মিত্র তার বক্তৃতায় ব্যক্তি ও সমাজের উপর বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোকপাত করেন । তিনি শিক্ষা ও ব্যক্তিগত বিকাশের উপর জোর দেন, যা বাল্যবিবাহের কারণে ব্যাহত হয়। সেলের অন্যান্য সদস্য ডঃ কৌশিক নাথ, ডঃ নন্দিতা দাস, ডঃ গঙ্গেশ ভট্টাচার্য এবং ডঃ দিলীপ কুমার ঠাকুর এই বিষয়ে মত বিনিময় করেন। তারা বাল্যবিবাহের সাথে জড়িত আইনগত প্রভাব, স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক পরিণতির উপর আলোকপাত করেন। শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির দিকে এই অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ এবং সফল পদক্ষেপ বলে ধারণা করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker