Barak UpdatesHappeningsBreaking News

বার্ষিক উৎসব আজ, প্রাকলগ্নে শিলচর মদনমোহন আখড়ায় গুণীজন সংবর্ধনা

ওয়েটুবরাক, ৯ মার্চ: শিলচরের মদনমোহন আখড়ার বার্ষিক উৎসব আজ সোমবার দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। রবিবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সোমবার উদয়াস্ত হরিনাম মহাযজ্ঞ, বিশেষ পূজার্চনা, ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় আরতির পর দধিভাণ্ড ভঙ্গের মধ্য দিয়ে হরিনাম মহাযজ্ঞের সমাপ্তি ঘটবে।

এর প্রাক লগ্নে রবিবার অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা। মদনমোহন আখড়া ট্রাস্ট কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধি কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। গুণিজন হিসেবে সংবর্ধিত হন বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডাঃ শঙ্করজ্যোতি দেব, ধলাইয়ের পিএমশ্রী বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, এসএম সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারের টেকনিক্যাল সুপারভাইজর ওয়াসিম জাভেদ চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবসে সংবাদপত্র বিক্রেতা শেফালি দাস, ডেলিভারি কর্মী চুমকি দাশগুপ্ত এবং রূপালি নাগকেও বিশেষভাবে সম্মান জানানো হয়।

ট্রাস্ট কমিটির সভাপতি শিবব্রত দত্ত জানান, এই আখড়া ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তবে ট্রাস্ট গঠন করে মন্দির প্রতিষ্ঠা হয় ২০১০ সালের ৯ মার্চ। তাই এই দিনেই বার্ষিক উৎসব পালন করা হয়। কমিটি পূজার্চনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এদিনও লিঙ্ক রোডের রথীন্দ্রকুমার ব্রহ্মচারী স্মৃতি গ্রন্থাগার এবং তারাপুরের আবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের (ছেলেদের জন্য) জন্য দুটি অ্যাকোয়া গার্ড প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker