Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের গল্প-ছড়া প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত

ওয়েটুবরাক, ২৪ জানুয়ারি: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশন উপলক্ষে আয়োজিত বাংলা গল্প এবং বাংলা ছড়া প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
গল্প প্রতিযোগিতায় নীলাক্ষ চৌধুরী প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন দেবরাজ দাশগুপ্ত ও পঙ্কজ কান্তি মালাকার। সোমা মজুমদারকে তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ছড়া প্রতিযোগিতায় সুরজ কুমার নাথ, মাম্পি রাণী দাস এবং শেখর দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
আগামী ১ ফেব্রুয়ারি হাইলাকান্দি রবীন্দ্রভবনে ‘ইমাদ উদ্দিন বুলবুল স্মৃতি মঞ্চে’ বিকেল সাড়ে চারটায় বিজেতাদের পুরস্কার প্রদান করা হবে বলে বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত জানিয়েছেন।


