Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দে ক্লাব রেনেসাঁর নেতাজি জয়ন্তী

ওয়েটুবরাক, ২৪ জানুয়ারি: গত শুক্রবার উধারবন্দ স্থিত ক্লাব রেনেসাঁ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন করে। উধারবন্দ বাসস্ট্যান্ডে ক্লাব রেনেসাঁ প্রতিষ্ঠিত নেতাজির প্রতিমূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাব সভাপতি জগন্নাথ রায়। নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান করেন সহসভাপতি অমলেন্দু চৌধুরী, সহসচিব সঞ্জু রায়, বর্ষীয়ান সদস্য বিবেক দাস, বিষ্ণুপদ পাল, বিষ্ণুপদ রায়, প্রদীপ রায়, প্রদীপ দে প্রমুখ।

দুপুর ১২টা ১৫ মিনিটে বীর সেনানীর জন্মমুহুর্তে শঙ্খধ্বনি ও নেতাজি জয়ধ্বনিতে বাস স্ট্যান্ড চত্বর মুখরিত হয়ে ওঠে । পুষ্পাঞ্জলি প্রদান করেন বিজেপি নেতা নীলাভ মৃদুল মজুমদার, জয়জ্যোতি দে, বিশ্বজিৎ দাস, সরলা সুন্দরী ক্লাবের পক্ষে প্রবাল দেব, ইউএসএ উধারবন্দ-এর সচিব নেপাল সিংহ, বিজয় সাহা,জয় রায়, সুধাংশু দাস, মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ-এর পক্ষে জয়ন্ত কুমার দাস, মনোজ ভট্টাচার্য, শরদিন্দু ভট্টাচার্য, ইয়ং বয়েজ ক্লাবের পক্ষে অয়ন দেব, মিলন তীর্থ ক্লাবের পক্ষে সায়ন পাল সহ স্থানীয় বিভিন্ন সংস্থা ও সমাজ কর্মীবৃন্দ। সন্ধ্যায় হয় প্রদীপ প্রজ্জ্বলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker