Barak UpdatesAnalyticsBreaking News

বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চের নতুন কমিটি গঠিত

ওয়ে টু বরাক, ৫ নভেম্বর : বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চের এক সভা আয়োজিত হয় শিলচর পার্ক রোডের একটি ভবনে। বুধবার অনুষ্ঠিত সভায় যোগচর্চার গুরুত্ব ও সমাজে যোগের প্রসার ঘটানোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা মতামত ব্যক্ত করেন, যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা নেওয়া প্রয়োজন।

সভায় বিশিষ্ট সমাজকর্মী ও যোগচর্চায় যুক্ত ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পিংকু রঞ্জন পাল, সঞ্জু নাথ, সঞ্জীব দাস, বাপন দেব, জয়দেব সিকিদার, পিঙ্কি মোহন্ত, ভাস্বতী পাল, কাজল সরকার, ভিক্টর পাল, অনিল দাস, সুজয় নাথ, রঞ্জিত বৈদ্য, তাজলিন সুলতানা লস্কর, রোহিত দাস, সুদাম দাস প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন পিংকুঞ্জন পাল, সাধারণ সম্পাদক সঞ্জীব দাস, কার্যকরী সভাপতি জয়দেব সিকিদার, সহ-সভাপতি বাপন দেব, যুগ্ম সম্পাদক রঞ্জিত বৈদ্য এবং প্রচার সচিব সুজয় নাথ। এছাড়াও আইনী উপদেষ্টা হিসাবে রয়েছেন আইনজীবী শেখর পাল চৌধুরী। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয় মঞ্চের পক্ষ থেকে।

মঞ্চের মূল উদ্দেশ্য হলো বরাক উপত্যকার যোগ প্রশিক্ষকদের সরকারি স্বীকৃতি প্রদান, বিভিন্ন স্কুল–কলেজে যোগ প্রশিক্ষক নিয়োগ, হাসপাতালগুলোতে যোগ চিকিৎসক নিয়োগ সহ যোগচর্চার প্রসারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা। সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত কমিটির প্রতিনিধিরা অচিরেই অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করবেন।

একই সঙ্গে কাছাড় জেলায় বিভাস দেবকে সভাপতি এবং সঞ্জু নাথকে সাধারণ সম্পাদক মনোনীত করে এক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়। একইভাবে শ্রীভূমি জেলায় বিশ্বজিৎ ঘোষকে সভাপতি, বাপন দেবকে সাধারণ সম্পাদক এবং পরমজিৎ চৌধুরীকে কোষাধ্যক্ষ মনোনীত করে এক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়। একইভাবে আগামী ১৫ দিনের মধ্যে হাইলাকান্দি জেলা কমিটিও গঠন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker