Barak UpdatesHappeningsBreaking News

বন্যা : হাইলাকান্দি প্রশাসনের সতর্কবার্তা

ওয়েটুবরাক, ২ জুন: বন্যাকবলিত হাইলাকান্দি জেলার জীবন সম্পত্তি রক্ষার্থে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখা থেকে প্রচারিত সতর্কবার্তায় নদী বা প্রবাহিত স্রোত অতিক্রম না করতে অথবা এতে সাঁতার না কাটতে পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার জলে প্লাবিত এলাকায় মাছ শিকার না করতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রান্সফর্মার, খুটি, তার ইত্যাদি না স্পর্শ করতে সতর্ক করা হয়েছে। প্লাবিত এলাকায় ছোট নৌকা কলাগাছের ভেলা দিয়ে চলাচল এবং বন্যার জলে শিশুদের খেলাধূলা না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ কেউ জলে পড়ে গেলে দক্ষ ব্যক্তির সাহায্য নিতে হবে। ছোট বাচ্চাদের জলাধার, নদী, পুকুর পারের কাছাকাছি না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।। চলন্ত নৌকায় অতিরিক্ত যাত্রী না নিতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা শাখার ফোন নম্বর ১০৭৭ অথবা ০৩৮৪৪ ২৮০০০০ নম্বরের প্রয়োজনে যোগাযোগ করতে আবেদন জানানো হয়। এছাড়া বন্যার জলে ভেসে আসা বাঁশ ও কাঠের অবশিষ্টাংশ না ধরতেও পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker