Barak UpdatesAnalytics
বদরপুর প্রেস ক্লাবের স্মরণিকায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের তথ্য, প্রকাশ শীঘ্রই

ওয়ে টু বরাক, ১১ সেপ্টেম্বর : ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করবে বদরপুর প্রেস ক্লাব। এতে সংস্থার ইতিহাস তুলে ধরার পাশাপাশি পূর্বতন বদরপুর বিধানসভা এলাকার দ্রষ্টব্য স্থানগুলির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হবে। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কেও কিছু প্রতিবেদনও প্রকাশ করা হবে। অতীত থেকে বর্তমান পর্যন্ত বৃহত্তর বদরপুর অঞ্চলের কোনও বিশিষ্ট ব্যক্তিত্বের সম্পর্কে জানা থাকলে সেসব অন্তর্ভুক্ত করার জন্য যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবৈদ্য ও সচিব সেলিম আহমদ। প্রসঙ্গত, ২০১০ সালে বদরপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল।



