Barak UpdatesHappeningsBreaking News

বড়জালেঙ্গায় রোটারি ক্লাব গ্রেটার শিলচরের বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবির

ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বরঃ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর-এর উদ্যোগে এবং কলকাতার পিয়ারলেস হাসপাতাল-এর সহযোগিতায় রবিবার বড়জালেঙ্গার পাইওনিয়ার সংঘের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় হৃদরোগ পরীক্ষা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা কার্ডিওথোরাসিক সার্জন ডা. আশিম কুমার দে। তিনি রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং হৃদযন্ত্রের নানা সমস্যা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন।

রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষে সভাপতি  ডাঃ রজত দেব ও পান্না দাস খ্যাতনামা কার্ডিও থোরাসিক সার্জন ডা. আশিম কুমার দে, পাইওনিয়ার সংঘের সভাপতি ধ্রুব ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে সম্মান জানান। এছাড়াও পাইওনিয়ার সংঘের পক্ষে চিকিৎসক ও রোটারি ক্লাবের কর্মকর্তাদের উত্তরীয় দিয়ে বরণ করেন ক্লাব কর্মকর্তারা ।

উক্ত স্বাস্থ্য শিবিরে আগত রোগীদের ওজন, ব্লাড প্রেসার ও ইসিজি করেন স্বাস্থ্য কর্মী তথা নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যবান পরামর্শ গ্রহণ করেন। পাইওনিয়ার সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই উদ্যোগকে স্থানীয় মানুষ অত্যন্ত প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা শিবির আয়োজনের দাবি তুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker