NE UpdatesBarak UpdatesBreaking News
ফের ধস পাহাড় লাইনে, যাত্রীরা দুর্ভোগে

ওয়েটুবরাক, ৬ জুলাই: ফের পাহাড় লাইনে ধস নেমেছে। শনিবার শেষরাতে প্রবল বৃষ্টি হলে দাওটুহাজা ও মাইবাঙের মধ্যবর্তী স্থানে পাহাড় থেকে রেললাইনের ওপর কাদামাটি নেমে আসে। সঙ্গে বড় বড় পাথরের চাঁই। রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে আজ রবিবার বেলা ১১টা নাগাদ ওই ধসস্থলকে রেল চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
কিন্তু দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে থাকায় এখনও পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। বহু ট্রেন সিগন্যালের অপেক্ষায়। যাত্রীরা চরম দুর্ভোগে।
ধস নেমেছে সড়ক পথেও। হাফলঙের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নন্দিতা গারলোসা ধসপতনের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, চারলেনের সড়ক এখন দুইলেনে পরিণত হয়েছে। তাই তিনি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে চালকদের অনুরোধ জানিয়েছেন।


