Barak UpdatesAnalyticsCultureBreaking News
পুজো ২৫ (২) : উধারবন্দ হাসপাতাল রোডে এ বার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির
ওয়ে টু বরাক, ২৮ জুলাই : গত কয়েক বছর থেকেই উধারবন্দের পুজো মানেই দর্শনার্থীদের ক্রেজ। এ বারও পুজোয় অভিনবত্ব নিয়ে তৈরি এই মিনি টাউন। উধারবন্দ হাসপাতাল রোড পুজো কমিটি ভক্তদের টানতে আকর্ষণীয় মণ্ডপ তৈরি করছে। ৫৭তম বর্ষে বৃন্দাবনের বিখ্যাত চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারকার মণ্ডপ।
কমিটির অন্যতম কর্মকর্তা রাজেশ রায় জানিয়েছেন, চন্দ্রোদয় মন্দিরের আদলে নির্মিত মণ্ডপটি হবে ১২০ থেকে ১30 ৩ফুট উঁচু। মণ্ডপ তৈরি করবেন পশ্চিমবঙ্গের শিল্পী বিশ্বজিত দন্ডপাত। মণ্ডপের বাইরে বা ভেতরে কারুকার্যের মাধ্যমে নান্দনিক পরিবেশ ফুটিয়ে তোলা হবে। থিম রাখা হয়েছে ‘মানুষ মানুষের জন্য’। এ সংক্রান্ত বিভিন্ন মডেল তৈরি করবেন পশ্চিমবঙ্গের শিল্পী বাপ্পা মণ্ডল।
প্রতিমার ক্ষেত্রেও নতুনত্ব থাকবে। ৫টি ধাপে দুর্গা প্রতিমা সাজিয়ে তোলা হবে। তৈরি করবেন উত্তম জানা। পাশেই থাকবে দৃষ্টিনন্দন সেতু। এই সেতু দিয়ে ডোনেশন কুপন কেটে ভিড় এড়িয়ে মণ্ডপে প্রবেশ করা যাবে। সেতু দিয়ে যাবার সময় দর্শনার্থীরা দেখতে পাবেন তিরুপতি মন্দির ও সাম্প্রতিক কিছু সাড়া জাগানো ঘটনার দৃশ্যপট। প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের জন্য মণ্ডপে প্রবেশের আলাদা পথ থাকবে। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন শিলচরের অজিত দাস।



