India & World UpdatesHappeningsSportsBreaking News
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, এশিয়া কাপ জিতল ভারত

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করে এশিয়া কাপ জিতল ভারত। ফাইনালে ৫ উইকেটে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেনিং জুটিতেই ৯৪ রান তুলে ফেলে পাকিস্তান। তখন বুমরাকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। এরপর ভারতের স্পিনারদের সামনেই ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি। ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাক বাহিনী।
ভারতের জয়ের নায়ক অবশ্যই তিলক ভার্মা। দুর্দান্ত পারফরম্যান্স। অন্যদিকে, ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেন অতিরিক্ত তাড়াহুড়োয় কার্যত উইকেট উপহার দিয়ে ফিরলেন। মাত্র ২০ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। বিপদের সময় দলের হাল ধরেন তিলক ভার্মা। সঞ্জু স্যামসনের সঙ্গে ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান। দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে। অপরাজিত থেকে তিনি ভারতকে জয়ের স্বাদ এনে দেন। এশিয়া কাপে প্রথম ম্যাচ খেললেন রিঙ্কু সিং। স্ট্রাইক পেলেন শেষ ওভারে। তখন প্রয়োজন ১ রান। বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু সিং।



