Barak UpdatesHappeningsBreaking News

ন্যাশনাল লাইব্রেরি উইকে উইমেন্স কলেজে ‘লাইব্রেরি বুক ক্লাব’-এর সূচনা

ওয়েটুবরাক, ২০ নভেম্বরঃ ন্যাশনাল লাইব্রেরি সপ্তাহ (১৪–২০ নভেম্বর ২০২৫) উপলক্ষে উইমেন্স কলেজ, শিলচরে সপ্তাহব্যাপী পাঠচর্চা ও লাইব্রেরি-সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজের গ্রন্থাগারিক অধ্যাপক ড. সরিতা ভট্টাচার্য বিভাগীয় প্রধানদের নিয়ে এক সভায় কলেজে ‘লাইব্রেরি বুক ক্লাব’এর আনুষ্ঠানিক গঠন ঘোষণা করেন।
বুক ক্লাবের মূল উদ্দেশ্য, কলেজের ছাত্রীদের ও শিক্ষকদের মধ্যে পাঠাভ্যাস উন্নয়ন, নির্বাচিত বই নিয়ে আলোচনায় উৎসাহিত করা এবং সামগ্রিক ভাষা-সাক্ষরতা দক্ষতা বৃদ্ধি।
ড. ভট্টাচার্য জানান, নবগঠিত ক্লাবের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সংস্কৃত বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ড. নৃত্যেন্দুবিকাশ দাস। উপস্থিত শিক্ষকমণ্ডলী পাঠসেশন, বই আলোচনা, লেখক-আলোচনা আয়োজন এবং লাইব্রেরিতে ছাত্রীদের আগ্রহ বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রদান করেন।
অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি বলেন, “আসাম সরকারের ‘ পুস্তক বর্ষ (ইয়ার অফ বুকস ) ২০২৫’ উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে উইমেন্স কলেজ শিলচর পাঠসংস্কৃতি বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বুক এক্সিবিশন, স্কুলভিত্তিক লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম, লাইব্রেরি উইক পালন, শ্রেষ্ঠ লাইব্রেরি ব্যবহারকারীর সম্মাননা, অতিথিদের বই উপহার এবং শিক্ষকবৃন্দের ছয়টি বই প্রকাশ, সবই আমাদের পাঠোন্নয়নের ধারাকে সমৃদ্ধ করেছে। নতুন বুক ক্লাব নিঃসন্দেহে আমাদের ছাত্রীদের পড়াশোনা, মনন এবং সম্মিলিত শিক্ষাজীবন আরও সমৃদ্ধ করবে।”
কলেজের উপাধ্যক্ষ ড. শান্তনু দাস উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই বুক ক্লাব কলেজের ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের মধ্যেও সাহিত্যচর্চার নতুন উৎসাহ জাগিয়ে তুলবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker