NE UpdatesHappeningsBreaking News

নাগাল্যন্ডের রাজ্যপাল এল গণেশন প্রয়াত

চেন্নাই, ১৫ আগস্ট : নাগাল্যান্ডের রাজ্যপাল এল. গণেশন শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে প্রয়াত হয়েছেন। এ বছরের শুরুর দিকে মাথায় আঘাতজনিত জটিলতা থেকেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যপাল গণেশন এক সফরের সময় হাসপাতালে দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পান। পরে তাঁর অস্ত্রোপচার হয় এবং চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাঁকে পুনরায় ফলো-আপ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে আবারও চিকিৎসার পর তাঁকে ছাড়া হয়।

এ দিকে, শুক্রবার তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে নাগাল্যান্ড সহ রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে গণেশন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তামিলনাড়ু বিজেপি সভাপতির পদেও আসীন ছিলেন। তিনি তাঁর সাংগঠনিক দক্ষতা ও দলের তৃণমূল স্তরের সঙ্গে গভীর সংযোগ এবং দলের প্রতি অটল আনুগত্যের জন্য পরিচিত ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ পাওয়ার আগে গণেশন মণিপুরের রাজ্যপাল ছিলেন এবং অল্প সময়ের জন্য পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বও সামলেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker