India & World UpdatesHappeningsBreaking News

নাইট ক্লাবে আগুন, হত অন্তত ২৫

৭ ডিসেম্বর : গোয়ার এক নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জখম হয়েছেন ৫০ জনের বেশি। তাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার সময় ওই ক্লাবে ১০০ জনের বেশি মানুষ ছিলেন।

প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে, নাইটক্লাবটির একাংশে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুতই সেই আগুন ক্লাবের কাঠামো ও দাহ্য সাজসজ্জায় ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় ক্লাবের ভিতর, দমবন্ধ হয়ে পড়ে বহু মানুষ। অন্ধকারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, অনেকে বের হওয়ার মুখ খুঁজে পাননি। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে সময় নিলেও, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভিতরে আটকে পড়াদের অনেককেই আর জীবিত উদ্ধার করা যায়নি।

রবিবার ভোর পর্যন্ত দমকলের প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং উদ্ধারকাজ শুরু হয় ব্যাপকভাবে। গোয়ার মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। মৃত ও আহতদের তালিকা তৈরির কাজে পুলিশ, দমকল ও মেডিক্যাল টিম একযোগে কাজ শুরু করে। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন, নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি, দুর্ঘটনায় আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রের এই সহায়তা তৎক্ষণাৎ প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker