NE UpdatesHappeningsSportsBreaking News
ধোনি, কোহলি, রোহিত খেলবেন গুয়াহাটিতে
এবার রয়্যালসের তিনটি ম্যাচ হবে বর্ষাপাড়ায়

ওয়েটুবরাক মার্চ ১৩: এবার আইপিএলের তিনটি ম্যাচ হবে গুয়াহাটিতে। ঘরোয়া দল রাজস্থান তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য বেছে নিয়েছে নিজেদের দ্বিতীয় ঘরের মাঠ বর্ষাপাড়াকে। চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি এবার খেলতে আসবে গুয়াহাটিতে। আর তাই ঘরে বসেই এম এস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন গুয়াহাটির ক্রিকেট প্রেমীরা। ৩০ মার্চ বর্ষাপাড়ায় নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রিয়ানদের রয়্যালস। ৭ এপ্রিল হবে রাজস্থান-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। তবে সবচেয়ে বড় লড়াই ১০ এপ্রিল। ওইদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির মুখোমুখি হবে রয়্যালস। অর্থাৎ চেন্নাই ম্যাচের পর ঘরের মাঠে পরপর দুটো ম্যাচ খেলার সুযোগও পাচ্ছেন রিয়ানরা। উল্লেখ্য, রিয়ান পরাগ এবার রয়্যালসের নেতৃত্ব দেবেন। ফলে ঘরের মাঠে ঘরের ছেলের নেতৃত্বের বিরল ছবিও দেখার সুযোগ গুয়াহাটির ক্রিকেটপ্রেমীদের কাছে।



