India & World UpdatesHappeningsBreaking News

দীপাবলিতে নৌবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী

ওয়েটুবরাক, ২১ অক্টোবর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এবার নৌবাহিনীর সঙ্গে আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করলেন। গোয়া এবং কারওয়ার উপকূলে নৌসেনার সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।

আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর প্রশংসা করে বলেছেন, অপারেশন সিন্দুরের সময় যুদ্ধজাহাজটি পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। তিনি বলেন, গোয়া এবং কারওয়ার উপকূলে এই দেশীয় বিমানবাহী জাহাজে নৌবাহিনীর কর্মীদের সাথে এই বছর দীপাবলি উদযাপন করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

তিনি বলেন, আইএনএস বিক্রান্ত ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষমতা প্রতিফলিত করে। অপারেশন সিঁদুরের সময় আইএনএস বিক্রান্তের নামেই পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল একটি যুদ্ধজাহাজ নয়, বরং এটি একবিংশ শতাব্দীতে ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির সাক্ষ্য।

প্রধানমন্ত্রী আরও বলেন যে রাতের অন্ধকারে গভীর সমুদ্র এবং ভোরে সূর্যোদয় দেখা তাঁর দীপাবলিকে আরও বিশেষ করে তুলেছে। তিনি বলেন, ‘আজ, আমার একদিকে অসীম দিগন্ত, অসীম আকাশ, আর অন্যদিকে আমার এই বিশাল জাহাজ, আইএনএস বিক্রান্ত, অসীম শক্তির প্রতীক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker