India & World UpdatesHappeningsBreaking News
দিল্লির সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা শুরু করল ঢাকা
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর: বাংলাদেশের বিগত সরকার ভারতের সঙ্গে যে সব চুক্তি করেছিল, সেগুলি পর্যালোচনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শুক্রবার ঢাকায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ‘আমরা ১০১টি এমওইউর সবকটি নিয়ে আলোচনা করছি এবং সেটার ফল অনতিবিলম্বে আপনারা পাবেন।’
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে এলেন না। এর আগেও তাঁর ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু তাঁর সেই সফর বাতিল হয়ে যায়।
বাংলাদেশ সরকারের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেককে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। মস্টেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই কারণেই ভারতে আসছেন না তারেক। বাংলাদেশের কোনও প্রতিনিধিই ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসছেন না।

