NE UpdatesAnalyticsBreaking News
তৃতীয় রাউন্ডে ১৮,৮০৫ ভোটে এগিয়ে হিমন্তবিশ্ব শর্মা
গুয়াহাটি, ৪ মে : জালুকবাড়ি আসনের তৃতীয় রাউন্ডের গণনায় বিজেপি প্রার্থী হিমন্তবিশ্ব শর্মা ১৮,৮০৫টি ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী বিদিশা নেওগ পেয়েছেন ৬,৮৬৬টি ভোট। ১১,৯৩৯ ভোটে এগিয়ে রয়েছেন হিমন্তবিশ্ব শর্মা। পাশাপাশি নির্দল প্রার্থী দীপিকা দাস পেয়েছেন ৩৮৮টি ভোট।
গুয়াহাটি লোকসভা আসনের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র জালুকবাড়ি এখন সকলের নজরের কেন্দ্রে। এই আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচনে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। অন্যদিকে, এইবার তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসের তরুণী প্রার্থী বিদিশা নেওগ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন প্রজন্মের মহিলা প্রার্থী বিদিশা নেওগ জালুকবাড়ি আসনে কতটা প্রভাব ফেলতে পারবেন, তা ৪ মে সন্ধ্যার মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে।
অসমের ১২৬টি আসনের মধ্যে জালুকবাড়ি অন্যতম চর্চিত কেন্দ্র। ২০০১ সাল থেকে এই আসনটি প্রতিনিধিত্ব করে আসছেন হিমন্ত বিশ্ব শর্মা। ২০১৫ সাল পর্যন্ত কংগ্রেস নেতা হিসেবে এবং ২০১৬ সাল থেকে বিজেপি বিধায়ক হিসেবে তিনি এই আসন থেকে জয়ী হয়ে আসছেন। ২০২১ সালে তিনি অসমের মুখ্যমন্ত্রী হন।


