India & World UpdatesHappeningsBreaking News

জুবিন গর্গ আমাকে ফেমাস করেছেন: অনন্ত জলিল

ওয়েটুবরাক, ৩ অক্টোবর: ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে এখনও শোকের আবহ কাটেনি। গত ১৯ সেপ্টেম্বর এই গুণী শিল্পীর মৃত্যুর পর দেশটির বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা। এই শোক যেন ছুঁয়ে গেছে সব শ্রেণি-ধর্ম-পেশার মানুষকে।

 

এদিকে তুমুল জনপ্রিয় এ গায়কের মৃত্যু এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলের। কেননা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’-এর গায়কও ছিলেন জুবিন গর্গ।

 

বুধবার (১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘জুবিন গর্গ যখন মারা যান, তখন আমি চীনে। তার মৃত্যুর খবর শুনে বিমর্ষ হয়ে পড়ি। এত কষ্ট লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমনভাবে মারা যাওয়া ভীষণ কষ্টদায়ক।’

 

অভিনেতা বলেন, দেশের ইউনিভার্সিটিগুলোতে ”ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’’

 

প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, ‘’সবাই জানে অনন্ত জলিলের গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এই গানের গায়ক জুবিন গর্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুলতে পারছি না।’’

 

 অনন্ত যেখানেই গেছেন, যে দেশেই হোক, সেখানকার ছেলে-মেয়েদের মুখে মুখে ‘ঢাকার পোলা’ গান শুনেছেন। তারা এই গানে তাকে নাচ করতে বলেছেন। তাঁর কথায়, ‘’জুবিন গর্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।’’

(কৃতজ্ঞতা স্বীকার: দৈনিক ইত্তেফাক)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker