NE UpdatesHappeningsBreaking News

জলমগ্ন গুয়াহাটি, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা

ওয়েটুবরাক, ৩১ মে: অতিমাত্রায় বর্ষণে জলমগ্ন  গুয়াহাটি। আজও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির বড়ঝাড় স্থিত রিজিয়নাল মেটেরলজিক্যাল সেন্টার। ফলে, অসমের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অসমের বিভিন্ন এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অতিরিক্ত এবং ভারী বৃষ্টির ফলে মেঘালয় এবং অরুণাচল প্রদেশ রাজ্যের মতোই অসমের একটি বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে গুয়াহাটি শহর।

এবারের এই পরিস্থিতির জন্য মেঘালয়কে দোষারোপ করতে রাজি নন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে অসম জুড়ে বৃষ্টি হচ্ছে। এর জেরে আবহাওয়া দফতর অসমে রেড অ্যালার্ট জারি করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘তবে পাহাড় কাটা এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের বিষয়ে আলোচনার জন্য আমরা মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। আগামী ২ জুন গুয়াহাটিতে এই বৈঠক হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker