India & World UpdatesHappeningsBreaking News

ছয় বছর কারাবাসের পর আদালত জানল, সোনি জীবিত, মনজিতকে জামিনে মুক্তি

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: এক মহিলাকে খুনের অভিযোগে ২০১৮ সালের মে মাস থেকে জেলে ছিলেন মনজিৎ কারকেত্তা। অথচ, পরে জানা যায় সেই মহিলা জীবিত রয়েছেন।

দিল্লি হাইকোর্টের বিচারপতি গিরিশ কাঠপালিয়া তাঁর রায়ে মন্তব্য করেন, “এই মামলার তদন্ত আদালতের বিবেককে নাড়া দেয়।” তিনি মনজিতকে জামিনে মুক্তির নির্দেশ দেন। সঙ্গে পুলিশকে দোষারোপ করে বলেন, তদন্তে দায়িত্বশীল সিনিয়র পুলিশ অফিসাররাও সঠিকভাবে নজরদারি করেননি।

মনজিতের আইনজীবী আদালতে জানান, অভিযুক্ত ছয় বছর ধরে জেলে থাকলেও এখনো জানা যায়নি তিনি কাকে হত্যা করেছেন।

২০১৮ সালে মিয়ানওয়ালি থানায় একটি এফআইআর দায়ের হয়। তাতে বলা হয়, এক মহিলার দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে ফেলে দেওয়া হয়। তখন মৃতদেহটি সোনি ওরফে ছোটির বলে চিহ্নিত হয়। ছয় বছর পরে দেখা যায়, ব্যাগে পোরা মৃতদেহ সোনির নয়, সোনি জীবিত। তবে মৃতদেহটি কার, কে খুন হয়েছেন, তা আজও বের হয়নি।

আদালত রায়ে বলে, “একজন মানুষের এমন নৃশংসভাবে মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কিন্তু এত বছর পরও নিহতের পরিচয় না মিললে কেবলমাত্র সেই কারণে মনজিতের স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker