India & World UpdatesHappeningsBreaking News
গৌরব গগৈর সন্তানেরা ভারতীয় নয়, ফের বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ৪ মে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, গৌরব গগৈ যদি প্রমাণ করতে পারেন যে, তাঁর সন্তান ভারতীয় নাগরিক, তবে তিনি পদত্যাগ করবেন। গগৈ এই বক্তব্যকে রাজনৈতিক বিভ্রান্তি হিসেবে উড়িয়ে দিলেও হিমন্ত শনিবার ফের দাবি করেন, “আমার কাছে প্রমাণ আছে যে, গৌরব গগৈয়ের ছেলে ও মেয়ে ভারতীয় নাগরিক নয়। আমরা তদন্ত করছি, তিনি পাকিস্তানে ১৫ দিন কী করেছিলেন।”



