India & World UpdatesHappeningsBreaking News

গণতন্ত্রের ওপর আঘাত সবচেয়ে বড় বিপদ ভারতের, ফের বিদেশে চড়া সুর রাহুলের

ওয়েটুবরাক, ২ অক্টোবর: ভারতে ‘গণতন্ত্রের উপরে আঘাত’ নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, তিনি ভারতকে নিয়ে যারপরনাই আশাবাদী। দেশের সাংস্কৃতিক বৈচিত্র, প্রযুক্তিগত শক্তি এবং স্বাস্থ্যব্যবস্থার জন্য। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশকে গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। তাঁর কথায়, ”ভারতে গণতন্ত্রের উপর আক্রমণই সবচেয়ে বড় ঝুঁকি। দেশের সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন ঐতিহ্য ও ধর্মের অনুশীলনের পরিসর প্রয়োজন। এই পরিসর বজায় রাখার সর্বোত্তম উপায় হল গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে, গণতান্ত্রিক ব্যবস্থার উপর ব্যাপক আক্রমণ চলছে। তাই তা হয়ে উঠেছে বড় একটি ঝুঁকি।”

 চিনের সঙ্গে ভারতের তুলনা করে রাহুল বলেন, ”চিন যা করে আমরা তা করতে পারি না। ওরা মানুষকে দমন করে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করে রেখেছে। আমাদের কাঠামোয় সেটা মেনে নেওয়া যাবে না।” ২০১৬ সালের ‘নোটবন্দি’কে ‘ব্যর্থ’ বলে উল্লেখ করে কংগ্রেস সাংসদ বলেছেন, ”ওরা নোট বাতিল করেছিল এই ধারণা নিয়ে যে, এর সাহায্যে নগদ থেকে মুক্তি পাবে। কিন্তু তা কাজ করেনি। নীতি হিসাবে, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker