India & World UpdatesHappeningsBreaking News

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা, ২৫ পর্যটকের মৃত্যু

ওয়েটুবরাক ২২ এপ্রিল: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবারের জঙ্গিহানায় অন্তত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রের মতে, নিহতের সংখ্যা অনেক বেশি। হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসর্টের অদূরে পর্যটকেরা আক্রান্ত হন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। সবুজে ঘেরা বৈসরন উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তাঁরা সন্ত্রাসবাদীদের কবলে পড়েন। সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে ওই সূত্র জানাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে পহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হামলার ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদি, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ ঘটনার তীব্র নিন্দা করেছেন। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘দোষীরা কেউ রেহাই পাবে না।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker