Barak UpdatesHappeningsBreaking News

কারাগারে অভিযুক্তের মৃত্যু ঘিরে ডলুতে উত্তেজনা, লাঠিচার্জ

ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারি: শিলচর কারাগারে শ্রমিক রাজেশ মির্ধার মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবারও উত্তেজনা দেখা দেয়। মৃতদেহে আঘাতের চিহ্ন থাকার অভিযোগে শ্মশান থেকে মৃতদেহ নিয়ে গিয়ে ডলুতে মহাসড়ক অবরোধে নামেন ক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ মৃদু লাঠিচার্জ করে। শেষে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে শেষকৃত্য সম্পন্ন হয় রাজেশ মির্ধার।

তবে এই মৃত্যু ঘিরে এখনও উত্তেজনা বিরাজ করছে বাগান শ্রমিকদের মধ্যে। তাঁদের সন্দেহ, পুলিশ লকআপে প্রচণ্ড মারধরের শিকার হয়েছেন রাজেশ। নইলে এমন সুস্থ যুবক আচমকা অসুস্থ হয়ে মারা যেতে পারেন না।

বিদ্যুৎ চুরির মামলায় অভিযুক্ত ছিলেন রাজেশ। আদালতে মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। বেশ কয়েকবার হাজিরা দিলেও গত কয়েক কিস্তি অনুপস্থিত ছিলেন। এই প্রেক্ষিতে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। পরে আদালতের নির্দেশে পাঠানো হয়েছিল শিলচর কারাগারে। বৃহস্পতিবার কারাগার থেকে তাঁর মৃতদেহ নিয়ে ডলুতে গেলে উত্তেজনা দেখা দেয়। পরে বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্তের প্রতিশ্রুতিতে তাঁর পরিবার মৃতদেহ সমঝে নিলেও শুক্রবার শ্মশানে তাঁর দেহে লাঠির ঘায়ের প্রচুর চিহ্ন দেখা যায় বলে অভিযোগ ওঠে। ফের উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকরা। মৃতদেহ শ্মশান থেকে তুলে নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker