NE UpdatesAnalyticsBreaking News

মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল আরও ৬ মাস

নতুনদিল্লি, ২৪ জুলাই : লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্থাপিত একটি প্রস্তাবের প্রেক্ষিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সম্প্রসারণ ১৩ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে।

সংসদে অনুমোদিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “সংসদ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাষ্ট্রপতির দ্বারা সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদের অধীনে মণিপুরের জন্য জারি করা ঘোষণা আরও ছয় মাসের জন্য ১৩ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর রাখার অনুমোদন জানিয়েছে।”

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে মণিপুরে দীর্ঘস্থায়ী জাতিগত সহিংসতা ও প্রশাসনিক অচলাবস্থার পর প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। বর্তমান সময়েও মণিপুরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে এবং মীমাংসা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। এই সময়কালে কেন্দ্রীয় সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার এবং পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচন করানোর চিন্তাভাবনা করছে। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বাড়ানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker