Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় জেলায় পেট্রোল-ডিজেল সংগ্রহ সংক্রান্ত নির্দেশ জারি

ওয়েটুবরাক, ৬ এপ্রিল: কাছাড় জেলার বিভিন্ন সংস্থা তথা স্টেকহোল্ডারদের পক্ষ থেকে পেট্রোল পাম্প সমূহ থেকে কন্টেইনারে পেট্রোল-ডিজেল সংগ্রহের অনুমতি চেয়ে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে এবং অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তরের ১ এপ্রিল, ২০২৬ তারিখের এক নির্দেশের ভিত্তিতে জেলা প্রশাসন একটি নতুন নির্দেশ জারি করেছে।
ওই আদেশ অনুযায়ী, কাছাড় জেলার সকল পেট্রোল পাম্পকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিভিন্ন সংস্থা তথা স্টেকহোল্ডারদের পেট্রোল-ডিজেল সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শর্তগুলো হলো:
১. শুধুমাত্র পেট্রোলিয়াম ও বিস্ফোরক নিরাপত্তা সংস্থা অনুমোদিত কন্টেইনারে পেট্রোল-ডিজেল সরবরাহ করতে হবে।
২. সংশ্লিষ্ট সংস্থা তথা স্টেকহোল্ডার কর্তৃক অনুমোদিত ব্যক্তিকে বৈধ পরিচয় পত্র সহ বা  অনুমোদনপত্র প্রদর্শন করতে হবে।
৩. পেট্রোল পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনে অনুমোদিত ব্যক্তি বা আবেদনকারীর কাছ থেকে একটি সম্মতিপত্র নিতে পারে যে, সরবরাহকৃত জ্বালানি শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যেই ব্যবহার করা হবে।
৪. এ ধরনের সকল লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে, যাতে অপব্যবহার বা চুরি প্রতিরোধ করা যায়।
এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয় থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker