Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে জাতীয় পরিসংখ্যান দিবস

ওয়েটুবরাক, ৩০ জুন রাশিবিজ্ঞানের স্থপতি প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মদিন কাছাড় কলেজের রাশিবিজ্ঞান বিভাগ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে অনাড়ম্বর ভাবে উদযাপন করে। অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্যোগে সম্পাদিত বিভাগীয় প্রাচীর পত্রিকা ‘সাংখ্যিকী’র আবরণ উন্মোচন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার দাস প্রধান অতিথির ভাষণে নীতি প্রণয়ন ও সরকারি প্রকল্পের দক্ষ রূপায়ণে পরিসংখ্যান শাস্ত্রের গুরুত্বের কথা উল্লেখ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইকিউএসি-র সমন্বয়ক মুকুল কুমার বরুয়া, অর্থনীতির শিক্ষক এ. পুষ্পলতা সিংহ এবং রাশিবিজ্ঞানের বিভাগীয় প্রধান  জয়দীপ বিশ্বাস।

বিভাগের ছাত্রী প্রিয়াঙ্কা ‘স্টাটিসটিক্স ইন এভরিডে লাইফ’ শিরোনামে এক চিত্তাকর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। আরেক ছাত্রী দেবযানী দে মহালানবিশের জীবনকৃতির উপর সংক্ষিপ্ত কিন্ত প্রয়োজনীয় বক্তব্য পেশ করেন।

এসবের সঙ্গেই নবাগতদের আনুষ্ঠানিকভাবে বিভাগে শামিল করা হয়। তাদের হাতে শিক্ষকরা উপহার তুলে দেন।

স্বাগত ভাষণ দেন বিভাগের শিক্ষক দীপালি দেব। ধন্যবাদ জ্ঞাপন করেন রাশিবিজ্ঞানের বরিষ্ঠ শিক্ষক মণীশ পান্ডে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের ছাত্রী প্রিয়াঙ্কা তাওয়ার ও দেবযানী দে।

প্রসঙ্গত, প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মদিন ২৯ জুন। এই দিনটি গত আঠারো বছর ধরে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয়। এবার  ২৯ জুন রবিবার হওয়ায় কাছাড় কলেজে আজ সোমবার তাঁর জন্মদিন উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker