India & World UpdatesHappeningsBreaking News
কর্নেল সোফিয়া, শুভাংশু শুক্লাকে রাষ্ট্রপতির পদক

ওয়েটুবরাক, ২৬ জানুয়ারি: এ বার রাষ্ট্রপতির পদক পাচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি। বিশিষ্ট সেবা পদক দেওয়া হচ্ছে তাঁকে। গত বছর সিদুঁর অভিযানের সময়ে পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাতের প্রতিটি খুঁটিনাটির বর্ণনা তুলে ধরেছিলেন তিনি।
অশোক চক্র পাচ্ছেন দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। এ বছর তিন জনকে কীর্তি চক্র এবং ১৩ জনকে শৌর্য চক্র দেওয়া হচ্ছে।
রবিবার সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সামরিক বাহিনীতে বিশেষ অবদানের জন্য পদকপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। কর্নেল কুরেশি-সহ মোট ১৩৫ জনকে এ বছর বিশিষ্ট সেবা পদকে ভূষিত করা হচ্ছে। পাশাপাশি ৩০ জনকে পরম বিশিষ্ট সেবা পদক, চার জনকে উত্তম যুদ্ধ সেবা পদক, ৫৬ জনকে অতি বিশিষ্ট সেবা পদক, ৯ জনকে যুদ্ধ সেবা পদক, ৪৩ জনকে সেনা পদক, আট জনকে নৌসেনা পদক এবং ১৪ জনকে বায়ুসেনা পদক দেওয়া হচ্ছে।