India & World UpdatesHappeningsSportsBreaking News
কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই দুরন্ত ভারত
ওয়েটুবরাক, ২৪ জুলাই: গ্লাসগোয় খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথম দিনেই ভারতীয়দের দুর্দান্ত পারফরম্যান্স। প্রথমবার কমনওয়েলথে নেমেই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন পুতুল সোনোয়াল। পিছিয়ে নেই ভারতে নারীশক্তিও। টাইব্রেকে গিয়ে ম্যাচ ছিনিয়ে এনেছেন রূপা রানি তিরকে এবং পিঙ্কি সিং।
লন বোল ইভেন্টে ভারতের প্রথম জয়টা এলো মেয়েদের হাত ধরে। মালটার বিরুদ্ধে উইমেন্স পেয়ার্স বিভাগে খেলতে নেমেছিল রূপা-পিঙ্কি জুটি। প্রথম সেট ৭-১ ব্যবধানে জিতে যান তাঁরা। কিন্তু দ্বিতীয় সেটে ৪-৩ হারতে হয় ভারতকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। জিতে যান ভারতীয় জুটি। উল্লেখ্য, ২০২২ সালের কমনওয়েলথে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তাঁরা। এবারও পদকের স্বপ্ন দেখাচ্ছেন এই জুটি।


