NE UpdatesHappeningsBreaking News
একাধিক দেশের কূটনীতিকদের নিয়ে কাজিরঙ্গা জাতীয় উদ্যানে বিদেশমন্ত্রী

গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি : মঙ্গলবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে দুদিনের অ্যাডভান্টেজ আসাম সম্মেলন। এতে যোগ দিতে দেশ বিদেশের শিল্পপতিরা ইতিমধ্যেই অসমে আসতে শুরু করেছেন। রবিবার সন্ধ্যায় ৪৫ দেশের প্রতিনিধিদের নিয়ে যোরহাট বিমান বন্দরে পা রাখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখান থেকে রাতেই তাঁরা চলে যান কাজিরঙ্গায়। সোমবার সকালে এই প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে কাজিরঙ্গার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন বিদেশমন্ত্রী। হাতির পিঠে চড়ে জয়শঙ্কর ও তাঁর সঙ্গীরা গণ্ডার থেকে শুরু করে প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখেছেন।

জানা গেছে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর সহ এই প্রতিনিধিরা দুপুরেই যোরহাট বিমানবন্দর থেকে গুয়াহাটি যাবেন। সেখানে সন্ধ্যায় তাঁরা সরুসজাই স্টেডিয়ামে ঝুমুর বিনন্দিনীর প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। আগামীকাল প্রতিনিধি দলটি অ্যাডভান্টেজ আসাম সামিটে যোগ দেবে।



