India & World UpdatesHappeningsBreaking News
একদিনে ভোট হতে পারে পশ্চিমবঙ্গে!

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করাতে প্রস্তুত রাজ্যের নির্বাচন দপ্তর। এমনটাই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
শুক্রবার আগরওয়াল জানিয়েছেন, যদি এক দফায় ভোট করানোতে সিলমোহর দেয় নির্বাচন কমিশন, সে ক্ষেত্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে নিজেদের প্ল্যান জানাবেন তাঁরা।
গত কয়েকটি নির্বাচনে বাংলার ভোট একাধিক দফাতেই হয়েছে। এমনকী কোভিড পর্বেও বাংলায় সর্বোচ্চ দফায় ভোটগ্রহণ সম্পন্ন করেছিল কমিশন। যদিও বাংলার চেয়ে বেশি বিধানসভা আসনের রাজ্যেও এর থেকে কম দফায় ভোট করিয়েছিল কমিশন। সেই বৈষম্য নিয়ে সরব হয়েছিল রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের সময়ও অভিযোগ তুলেছিলেন, অন্য রাজ্যে কয়েক দফায় ভোট মিটে গেলেও, বাংলার ক্ষেত্রে তা হয় না। বর্তমানে এস আই আর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ শাসক দল তৃণমূল। তাই বাংলার ভোটে এ বার কোনও অভিযোগ বা বৈষম্যের জায়গা রাখতে চাইছে না কমিশন।



