Barak UpdatesHappeningsBreaking News

একদিনে তিন বিভাগের দেয়াল পত্রিকা উন্মোচিত উইমেন্স কলেজে

ওয়েটুবরাক, ৯ এপ্রিলঃ উইমেন্স কলেজ শিলচরে একদিনে উন্মোচিত হলো তিন বিভাগের তিন দেয়াল পত্রিকা।

বুধবার কলেজের ইংরেজি বিভাগের দেয়াল পত্রিকা “আমাজনস” এর আনুষ্ঠানিক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি ও ইংরেজি বিভাগের প্রধান ড. অর্পিতা দে। সঙ্গে ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. শান্তনু দাস এবং শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।

অধ্যক্ষ ড তেওয়ারি এডুকেশন বিভাগের দেয়াল পত্রিকা “এরুডিশন”-ও উন্মোচন করেন। সঙ্গে ছিলেন বিভাগীয় প্রধান ড. অজন্তা দাস, ড. শান্তনু দাস, ড. সুদেষ্ণা নাথ ও নয়নতারা দাস। সংস্কৃত বিভাগের দেয়াল পত্রিকা “সুপ্রভা” উন্মোচন করেন কলেজের বরিষ্ঠ শিক্ষিকা বাংলা বিভাগের অধ্যাপক ড. সর্বানি বিশ্বাস। বিভাগীয় প্রধান ড. নৃত্যেন্দু বিকাশ দাস সহ বিভাগীয় শিক্ষিকাগণ এবং বাংলা বিভাগের প্রধান ড সুষ্পিতা দাস ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
দেয়াল পত্রিকা তৈরি করার ক্ষেত্রে বিভাগীয় প্রধান ও ছাত্রীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অধ্যক্ষ ড. তেওয়ারি বলেন যে, নারীর ক্ষমতায়ন, সংস্কৃতি এবং আয়ুর্বেদকে কেন্দ্র করে নানান গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।
ইংরেজি বিভাগের দেওয়াল পত্রিকা নারীরা কী করতে পারে এবং লক্ষ্মী সেহগাল সহ বিভিন্ন মহিলা যোদ্ধার অবদানের কথা লক্ষ্য রেখে সাজিয়ে তোলা হয়েছে। এডুকেশন বিভাগ “নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা” শীর্ষক তাদের দশম সংস্করণ দেয়াল পত্রিকা প্রকাশ করেছে যেখানে আজকের দিনে শিক্ষা কীভাবে নারীদের ক্ষমতায়ন করে এবং শিক্ষার শক্তির কারণে নারীরা কীভাবে ক্ষমতায়ন লাভ করে সেসব বিষয় তুলে ধরা হয়েছে।


পাশাপাশি সংস্কৃত বিভাগ তাদের “সুপ্রভা” নামে তাদের দেয়াল পত্রিকার নবম সংস্করণে “ভারতীয় সংস্কৃতি”-র ঐতিহ্য ও সংস্কৃতি এবং আয়ুর্বেদের গুরুত্ব ও জ্ঞানকে পরিবেশিত করেছে। অধ্যক্ষ ড. তেওয়ারি এমন দেয়াল পত্রিকা উপস্থাপনের জন্য বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি খুশি ব্যক্ত করে ছাত্রীদের এই পত্রিকাগুলিতে পরিবেশিত বিষয়গুলি পড়ে দেখার জন্যে বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker